Hot Posts

6/recent/ticker-posts

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ টানা ১১দিন ছুটি থাকবে

 


এবার দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। একইসঙ্গে স্কুল ও কলেজ বন্ধ থাকবে মোট ১১ দিন। 


প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার এই ছুটি ঘোষণা করা হয়েছে, এবং আজই প্রজ্ঞাপন জারি করা হবে। এতে করে এবার শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববার দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হবে।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছে। 


এদিকে, দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদাহম, লক্ষ্মীপূজা এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল-কলেজ বন্ধ থাকবে ৯ দিন। সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি হবে ১১ দিন। 


শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, স্কুলের ছুটি শুরু হবে ৯ অক্টোবর বুধবার থেকে এবং চলবে ১৭ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০ অক্টোবর রোববার পুনরায় খোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ