Hot Posts

6/recent/ticker-posts

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে ফলাফল জানা যাবে

 

শিক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।



আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।


ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের ফল জানার পদ্ধতি উল্লেখ করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত যে কোনো পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানভিত্তিক ফলশীট ডাউনলোড করতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd-এ প্রবেশ করে Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN প্রবেশ করালে প্রতিষ্ঠানভিত্তিক ফলশীট ডাউনলোড করা যাবে। এছাড়া, রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলশীটও ডাউনলোড করা যাবে।


এছাড়া, Android ফোনে বোর্ডের অ্যাপের মাধ্যমেও ফল পাওয়া যাবে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফল জানতেও পারবেন।


যে কোনো মোবাইল অপারেটরের ফোনে মেসেজ অপশনে গিয়ে HSC<>Board Name (প্রথম ৩ অক্ষর) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, বরিশাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>Bar<>Roll<>2023 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফল পৌঁছে যাবে।


এবার ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় ৩০ জুন, তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে যায়। পরে ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ২০ আগস্ট সরকারের সিদ্ধান্তে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়।



আরো জানতে--- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ