Hot Posts

6/recent/ticker-posts

বোমাতাঙ্কে ২৩৯ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

 


এয়ার ইন্ডিয়ার ফ্লাইট।

নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমাতঙ্কের কারণে ২৩৯ জন যাত্রীসহ বিমানটি জরুরি অবতরণ করেছে। রবিবার (১৩ অক্টোবর) গভীর রাতে মুম্বাই থেকে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই১১৯, যাত্রাপথে বোমা সংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার পর দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে। 


বিমানে থাকা যাত্রী ও ক্রুদের দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়। আপাতত বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের আইসোলেশন রানওয়েতে দাঁড়িয়ে আছে এবং বোম্ব স্কোয়াড, সিআইএসএফ ও দিল্লি পুলিশ ফ্লাইটটি তল্লাশি করছে। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত সতর্কবার্তার কারণেই বিমানটি দিল্লিতে অবতরণ করে। 


পাইলট বোমাতঙ্কের খবর পাওয়ার পরপরই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে এবং জরুরি অবতরণের অনুমতি নেন। এখনও পর্যন্ত তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি, তবে যাত্রীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীরা বর্তমানে দিল্লি বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করছেন। 


সূত্র: এনডিটিভি।

আরো খবর জানতে------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ