এদিন দুপুরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরামুল হক মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তাদের আদালতে হাজির করেন এবং কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে শিক্ষার্থীদের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো শিক্ষার্থীরা হলেন জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহাম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউর রহমান মিল্লা (১৮), মেহেদী হাসান (১৮), সোহান (২১), ইমরান হোসেন আরমান (১৮), মেহেদী হাসান অন্তর (১৯), সাগর (১৮), রোহান (১৮), শাহরিয়ার হোসেন (১৮), আহাদ মোল্লা (২২), সোহান (১৮), মাসনুন (১৮), নাঈম (১৮), ইমাম হাসান (১৮), শাকিল (১৮), সেলিম (১৮), সাকলাইন মুস্তাক (১৮), হানজালাল (২২), মশিউর রহমান (১৮), প্রান্তিক (১৮), তাছিম রহমান (১৮), রবিন মিয়া (১৮)।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এইচএসসি ফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় তারা সচিবালয়ের জিনিসপত্র ভাঙচুর করে এবং সরকারি কাজে বাধা প্রদান করে। ঘটনাস্থল থেকে ৫৪ শিক্ষার্থীকে আটক করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার এসআই রায়হান উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন, যেখানে ২৬ জনকে আসামি করা হয়। বাকি ২৮ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয় বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান।

0 মন্তব্যসমূহ