Hot Posts

6/recent/ticker-posts

কেন বিয়ে করতে চান না জানালেন উরাধুরা নায়িকা মিমি চক্রবর্তী

 

ছবি: মিমি চক্রবর্তী 

বাংলাদেশ ও ভারতের দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বিনোদন জগৎ থেকে রাজনীতিতে প্রবেশ করে ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বয়স এখন ৩৬-এর কাছাকাছি, তবে এখনও তিনি বিয়ের পিঁড়িতে বসেননি। বিয়ে নিয়ে তার কোনো বিশেষ আগ্রহও নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তিনি সিঙ্গেল জীবন বেশ উপভোগ করেন। তার প্রিয় পোষ্যরা তার সঙ্গী, যার কারণে একাকীত্ব কখনও তাকে স্পর্শ করে না। মিমির মতে, তার জীবনের আনন্দ ঘুমেই সীমাবদ্ধ থাকতে পারে।

মিমি বলেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না যে, আমাকে বিয়ে করতে হবে বা সংসার করতে হবে। আমি নিজেই সম্পূর্ণ এবং স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই।’



তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তবে তার চেয়ে শক্তিশালী নারী আর কেউ হয় না। নিজের মতো করে জীবন এগিয়ে নেওয়া যায়। আমার শোবার ঘর এবং আমার পোষ্য সারমেয়দের ছাড়া আমি আর কোথাও থাকতে চাই না। তাদের মুখ দেখে ঘুমাতে যাই, তাদের মুখ দেখেই ঘুম থেকে উঠি। এর বাইরে আর কিছুই আমার প্রয়োজন নেই।’

সমাজের কিছু মানুষের আচরণে অসন্তোষ প্রকাশ করে মিমি বলেন, ‘বর্তমান সময়ে ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই রাস্তায় অন্যদের ওপর দাপট দেখিয়ে বান্ধবী পটানোর চেষ্টা করে। বিশেষ করে পূজার সময়ে এই ঔদ্ধত্য আরও বেড়ে যায়। জোরে বাইক চালিয়ে বেরিয়ে যায়! এমন পুরুষই পরে প্রেম করে বিয়ের পর অত্যাচারী হয়ে ওঠে।’




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ