Hot Posts

6/recent/ticker-posts

‘পুষ্পা-২’র এই আইটেম গার্ল শ্রীলীলা

 


সিনেমার পর্দায় আবারও রাজত্ব করতে আসছেন চন্দন কাঠের চোরাকারবারি থেকে এলাকার ডনে পরিণত হওয়া পুষ্পা। আল্লু অর্জুনরাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। পরিচালক সুকুমার সম্প্রতি প্রকাশ করেছেন জমজমাট ট্রেলার, যা দেখেই বোঝা যাচ্ছে, এবারও দর্শকদের জন্য অপেক্ষা করছে অ্যাকশন, ড্রামা ও ইমোশনের দারুণ মিশ্রণ। 

আগের পর্বের মতো এবারেও একটি আইটেম গান দিয়ে দর্শকদের মন জয় করার প্রস্তুতি নিচ্ছে পুষ্পা-২। তবে এবার আইটেম গার্ল হিসেবে থাকছেন না সামান্থা। তার জায়গায় দর্শকদের মাতাবেন উদীয়মান অভিনেত্রী শ্রীলীলা। সম্প্রতি তার প্রথম লুক প্রকাশ করা হয়েছে, যা ইতোমধ্যেই ভক্তদের উচ্ছ্বসিত করেছে। 



সিনেমায় আইটেম গান এখন এক গুরুত্বপূর্ণ উপাদান। প্রথম পর্বের ‘উঁ আন্তাভা’ গানে সামান্থার নাচ যেমন আলোচনার কেন্দ্রে ছিল, এবারও তেমন কিছু আশা করা হচ্ছে। সামান্থা যেখানে গানটির জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, সেখানে শ্রীলীলার পারিশ্রমিক হয়েছে ২ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৩ লাখ। 

এদিকে, জানা গেছে ‘পুষ্পা-২’-এর জন্য শুরুতে শ্রদ্ধা কাপুরকে আইটেম গানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ৫ কোটি রুপির দাবি করার কারণে নির্মাতারা তাকে বাদ দিয়ে শ্রীলীলাকে চূড়ান্ত করেন। 

৫০০ কোটি বাজেটের এই সিনেমায় আল্লু অর্জুন নিয়েছেন রেকর্ড ৩০০ কোটি রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন। শ্রীভল্লি চরিত্রে অভিনয় করা রাশমিকা মান্দানা পেয়েছেন ১০ কোটি রুপি। 

শ্রীলীলা শুধু সিনেমা দিয়ে নয়, তার ব্যক্তিগত পরিচয় দিয়েও আলোচনায়। তিনি বেঙ্গালুরুর এক খ্যাতনামা শিল্পপতির মেয়ে এবং তার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। অভিনয়ের পাশাপাশি তিনি চিকিৎসাবিদ্যা নিয়েও পড়াশোনা করছেন। 



এরই মধ্যে শ্রীলীলা স্বাক্ষর করেছেন আরও তিনটি বড় বাজেটের সিনেমায়, যার মধ্যে আছে পবন কল্যাণের ‘ওস্তাদ ভগত সিং,’ মহেশ বাবুর ‘গুন্টুর কারম,’এবং বিজয় দেবরাকোন্ডার নাম ঠিক না হওয়া একটি সিনেমা। এখন তার পারিশ্রমিক প্রতিটি সিনেমায় ২ কোটি রুপি। 

‘পুষ্পা-২’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ ডিসেম্বর। দর্শকরা এর জমকালো আইটেম গান থেকে শুরু করে পুরো সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ