Hot Posts

6/recent/ticker-posts

টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সাকিব আল হাসানের

অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ৩৭ বছর বয়সী সাকিব ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন এই সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, "আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি।" এছাড়া, তিনি জানান যে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজ।

সাকিব এর আগে গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আগে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি খুব শিগগিরই তার ক্যারিয়ার শেষ করতে চান। এবার, কানপুর টেস্টের আগে সেই ঘোষণাই আনুষ্ঠানিকভাবে করলেন।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সাকিবের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। সেই ম্যাচে তিনি ২৬ রান করেন এবং বল হাতে ১ উইকেট নেন। দেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণের পর, তিনি টানা ৯টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।


আরো জানতে ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ