Hot Posts

6/recent/ticker-posts

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস





অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯টা ৩০ মিনিটে রওনা হয়। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এবারের সফর বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের সবচেয়ে সফল সফর হিসেবে বিবেচিত হচ্ছে। ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন, পাশাপাশি ৪০টি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। 

এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ