ছবি: সংগৃহীত
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী।
২৫ সেপ্টেম্বর ২০২৪
বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় সরাসরি জড়িত ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) এবং মো. হোসেন (৩৯)।
কক্সবাজার জেলার চকরিয়ায় গতকাল রাত ৩টায় ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় লেফটেন্যান্ট তানজিম শহীদ হন। সেনাবাহিনী ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে এবং ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে। আটককৃতদের কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড গুলি, হত্যায় ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ৪ জন সরাসরি অপরাধে অংশ নিয়েছে এবং বাকি ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে। বাবুল প্রকাশ ছিলেন ঘটনার অর্থ যোগানদাতা এবং তানজিমকে ছুরিকাঘাত করেছেন বলে স্বীকার করেছেন। অন্যদের মধ্যে হেলাল উদ্দিন ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড, আনোয়ার হাকিম গাড়িচালক, আরিফ উল্লাহ সশস্ত্র সদস্য এবং জিয়াবুল করিম ও হোসেন তথ্য দিয়ে সহায়তা করেছে বলে স্বীকার করেছে।
২৮ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর ৫টার দিকে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ছবি: সংগৃহীত
গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) এবং ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাছির উদ্দিন এবং তার সহযোগী এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো জানতে ক্লিক করুন


0 মন্তব্যসমূহ