Hot Posts

6/recent/ticker-posts

চাকরিতে প্রবেশের বয়সসীমা: পুরুষ ৩৫ ও নারীর ৩৭ বছরের সুপারিশ

 

ছবি: সংগৃহীত 


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে গঠিত পর্যালোচনা কমিটি এই সীমা বাড়ানোর সুপারিশ করেছে। সুপারিশে পুরুষদের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর বয়স্ক সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে এই পর্যালোচনা কমিটি গঠিত হয়, এবং তারা এক সপ্তাহ পর সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেয়।


পর্যালোচনা কমিটি দেশের শিক্ষাব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে, অবসরের বয়সসীমা ৫৯ বছরই রাখার সুপারিশ করেছে কমিটি।


বর্তমানে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এটি ৩২ বছর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ