Hot Posts

6/recent/ticker-posts

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন নাহিদ

 

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, তাতে তারা আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাহিদ আরও বলেন, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তা হবে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি প্রতারণার শামিল। তিনি জোর দিয়ে বলেন, "আমরা আমাদের জীবন থাকতে তা হতে দেব না।"

এছাড়া তিনি উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার থাকবে কি না, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ