সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে মিরপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের কারণে সেখানে কোনো আসামি রাখা সম্ভব না হওয়ায় তাঁকে পল্লবী থানায় রাখা হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) দিনগত রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
রাত ১টা ১৫ মিনিটের দিকে ব্যারিস্টার সুমন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, "আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।"
উল্লেখ্য, ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ছিলেন।
সূত্র: চ্যানেল আই

0 মন্তব্যসমূহ