ছবি: সংগৃহীত
সোমবার (৮ অক্টোবর) দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। ভারতের বিপক্ষে চলমান সিরিজ দিয়েই এই ফরম্যাট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় এবং হতাশাজনক মুহূর্ত নিয়ে কথা বলেন। তিনি বলেন, "সবচেয়ে হতাশার মুহূর্ত ছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারা ম্যাচটি। এটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত ছিল, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আর সবচেয়ে সেরা মুহূর্ত নিঃসন্দেহে ছিল ২০১৮ সালের নিদাহাস ট্রফির জয়।"
নিদাহাস ট্রফিতে মাহমুদউল্লাহর ১৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ইসুরু উদানার বলে একটি দুর্দান্ত ফ্লিক শটে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় এনে দেন তিনি।
অন্যদিকে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের মুহূর্তটি ছিল হতাশাজনক। সেই ম্যাচে বাংলাদেশ জয়ের জন্য শেষ ৩ বলে মাত্র ২ রান প্রয়োজন ছিল। তবে, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দুজনই উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে আউট হয়ে যান, যার ফলে বাংলাদেশ ১ রানে হেরে যায়।

0 মন্তব্যসমূহ