Hot Posts

6/recent/ticker-posts

সুখবর দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন

 



বলিউড অভিনেত্রী এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে সমালোচনা থামছেই না। একসময়কার শীর্ষস্থানীয় অভিনেত্রী ঐশ্বরিয়া, যার সৌন্দর্য ও অভিনয়ের মাধ্যমে অগণিত তরুণের হৃদয় জয় করেছিলেন, তার দাম্পত্য জীবন বর্তমানে সংকটে। শোনা যাচ্ছে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে এবং স্বামী অভিষেক নাকি বিয়ের আংটি খুলে ফেলেছেন। এমন জল্পনার মধ্যেই নতুন একটি খবর সামনে এসেছে।


নেটিজেনদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা থেমে নেই, তবে পেশাগত জীবনে এর প্রভাব পড়তে দিচ্ছেন না ঐশ্বরিয়া। বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার। যদিও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, তবুও তার ভক্তরা এই খবর শুনে আনন্দিত এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।


অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছেন আরেক বলিউড অভিনেত্রী, জুহি চাওলা, যিনি শাহরুখ খানের সাথে কলকাতা নাইট রাইডার্সের অংশীদার। তিনি সকলকে পেছনে ফেলে প্রথম স্থানে পৌঁছেছেন।


বিভিন্ন বলিউড প্রতিবেদন অনুযায়ী, অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন রয়েছে, যা তাদের দাম্পত্য জীবনে এই টানাপোড়েনের কারণ হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এর আগে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে অভিষেক, ঐশ্বরিয়া ও তাদের মেয়ে আরাধ্যা একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই মুহূর্ত তাদের সম্পর্ক নিয়ে জল্পনাকে কিছুটা থামিয়ে দিলেও পুরো পরিস্থিতি এখনও অস্পষ্ট। আসলে কী ঘটছে, তা এখনো বোঝা যাচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ