ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশিদের জন্য খুব শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু হবে না।
রবিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার এ কথা জানান। পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, "বর্তমানে যাদের জরুরি প্রয়োজন, তাদের ভিসা দেওয়া হচ্ছে। তবে আমাদের লোকবলের অভাবের কারণে স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না। কার্যক্রম স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।"
তিনি আরও জানান, বর্তমানে মেডিকেল ভিসা এবং তৃতীয় দেশের ভিসার জন্য ভারতে ভ্রমণের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাইকমিশনার বলেন, "আমরা চাই না কেউ এই ভ্রমণে অসুবিধায় পড়ুক, তাই যতটা সম্ভব জরুরি ভিসা দেওয়া হচ্ছে।"

0 মন্তব্যসমূহ