ছবি: আজমরী হক বাঁধন
বহুমুখী প্রতিভাধর জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটক, মডেলিং ও সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। ইতিমধ্যেই দেশ পেরিয়ে বলিউডেও অভিনয়ের আলো ছড়িয়ে প্রশংসিত হয়েছেন বাঁধন।
সোমবার (২৮ অক্টোবর) ছিল অভিনেত্রীর ৪১তম জন্মদিন। এই বিশেষ দিনটি তিনি পরিবারের সঙ্গে বাসাতেই কাটিয়েছেন। তবে মায়ের জন্মদিনে একটি বিশেষ অনুরোধ জানিয়েছে বাঁধনের মেয়ে।
এ প্রসঙ্গে গণমাধ্যমে বাঁধন বলেন, “আমার একমাত্র মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা যেন সুন্দরভাবে জীবন কাটাতে পারে। মেয়ে বড় হচ্ছে, আমাকে খুব কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।”
মেয়ের এমন অনুরোধ পূরণ করবেন কি না, এমন প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, “আসলে অতীতে এত ভয় পেয়েছি, এত মানসিক চাপের মধ্যে দিয়ে গেছি যে এখনও সেই ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সেই-ই আমার পথচলার সঙ্গী হবে।”

0 মন্তব্যসমূহ