Hot Posts

6/recent/ticker-posts

‘ট্রাফিকের কাজ’ করতে গিয়ে রিকশাচালকদের হামলার শিকার ঢাবি শিক্ষার্থী


 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন শিক্ষার্থী মো. খালিদ হাসানকে যানজট নিরসনে কাজ করার সময় টিএসসি এলাকায় রিকশাচালকদের হামলায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। আহত খালিদ হাসান ঢাবির আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

এ ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে রাত সাড়ে ৯টায় ভিসি চত্বরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন এবং মিডিয়ার সহযোগিতা চেয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “শুক্রবার ও শনিবার ছুটির দিনগুলোতে ক্যাম্পাসে অনেক ভিড় হয়। রিকশাচালকরা যত্রতত্র বসে থাকেন, যা যানজট সৃষ্টি করে। এই বিষয় নিয়ে শিক্ষার্থীটির সঙ্গে রিকশাচালকদের বাগবিতণ্ডা হয়। পরে তারা বুঝতে পেরে রিকশা ফেলে পালিয়ে যায়।”


তিনি আরও বলেন, “ক্যাম্পাস নিরাপদ করার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি, যা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। এখানে অনেক মাদকাসক্ত ঘুরে বেড়ায়, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। অনেক শিক্ষার্থীই ছিনতাই ও হেনস্তার শিকার হয়।”


ক্যাম্পাসে প্যাট্রোলিং সম্পর্কে তিনি বলেন, “টিএসসি স্টুডেন্ট সাপোর্ট ইউনিটকে কিছু শিক্ষার্থীর তালিকা দিতে বলা হয়েছে প্যাট্রোলিংয়ের জন্য। তারা তালিকা তৈরি করেছে। তবে এটি এখনও অফিশিয়ালি শুরু হয়নি, তবে কিছু শিক্ষার্থী ইতিমধ্যেই নিজের উদ্যোগে কাজ শুরু করেছে। আমরা তাদের নিবৃত্ত করেছি এবং বলেছি যে তাদের সঙ্গে আমাদের অফিশিয়ালি বৈঠক হবে, ট্রেনিং ও আইডি কার্ড দেওয়া হবে। না হলে কেউ তাদের কথা শুনবে না।”


তিনি আরও বলেন, “প্রকৃতপক্ষে সকল শিক্ষার্থীই নিরাপদ ক্যাম্পাস চায় এবং এই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে চায়, তবে তাদের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকতে পারে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ