ছবিটি নির্মাণ করেছিলেন ফিরোজ আল মামুন, যেখানে অভিনয় করেছেন আনোয়ার শরীফ, রেবেকা, নাসির খানসহ আরও অনেকে। একই নামের আরেকটি ছবি কলকাতায় নির্মাণ করেছিলেন স্বপন সাহা, যেখানে তাপস পাল ও শতাব্দী রায় অভিনয় করেছিলেন। শুধু সিনেমা নয়, কমলার বনবাস কাহিনীটি নিয়ে বহু যাত্রাপালা ও মঞ্চনাটকও হয়েছে, বিশেষ করে গ্রামীণ দর্শকের মাঝে কমলা চরিত্রটি বেশ জনপ্রিয়।
কিন্তু হঠাৎ করে ছবিটি নিয়ে এত আলোচনা কেন, তা স্পষ্ট নয়। কেউ কেউ মনে করছেন, মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের রাজনৈতিক পরিস্থিতিকে প্রতীকীভাবে ‘কমলার বনবাস’ কাহিনীর সঙ্গে তুলনা করা হচ্ছে। ফেসবুকে ‘কমলার বনবাস’ ছবির পোস্টার শেয়ার করা হচ্ছে এবং ছবির নাম উল্লেখ করে পোস্ট দেওয়া হচ্ছে।
অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ সহ আরও অনেকে ‘কমলার বনবাস’ নিয়ে পোস্ট করেছেন, যেখানে তারা দুঃখের ইমোজি যোগ করেছেন। এই পোস্টগুলোতে হাজারো রিঅ্যাকশন ও শত শত মন্তব্য এসেছে। বাংলাদেশি নেটিজনদের মাঝে প্রায় ১০ হাজারেরও বেশি বার ‘কমলার বনবাস’ নিয়ে আলোচনা হয়েছে, যা বর্তমানে ফেসবুকে 'Popular Now' হিসেবে চিহ্নিত হচ্ছে।

0 মন্তব্যসমূহ