ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সম্প্রতি এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। মেয়ের জন্মের দুই মাস পর তারা তার নাম এবং ছবি প্রকাশ্যে এনেছেন। গত সপ্তাহে তারা জানিয়েছেন যে মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’। তবে মেয়ের জন্য একটি আরবি নাম রাখার কারণে তাদের কিছু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এবার জানা গেলো এই নামের পেছনের বিশেষ কারণ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা বিশেষ কারণেই মেয়ের নাম দুয়া রেখেছেন। সাধারণত তারকারা সন্তানের নাম রাখার সময় বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে রাখেন। তবে রণবীর ও দীপিকা সেই পথ অনুসরণ করেননি। ‘দুয়া’ নামের প্রথম অক্ষরটি এসেছে দীপিকার নামের আদ্যক্ষর থেকে, দ্বিতীয় অক্ষরটি তার মা উজ্জ্বলার নাম থেকে এবং তৃতীয় অক্ষরটি তার বোন অনিশার নাম থেকে নেওয়া হয়েছে।
অনেকেই এ বিষয়ে বিভিন্নভাবে মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করেন যে রণবীর সবকিছুতেই স্ত্রী দীপিকাকে প্রাধান্য দেন, এবং এখানেও তা ঘটেছে। তবে দীপিকার ব্যাখ্যা হলো, ‘দুয়া’ শব্দের অর্থ প্রার্থনা, এবং তাদের কন্যা তাদের প্রার্থনার ফলাফল। তাদের মেয়ে দুয়া পৃথিবীতে এসেছে গত ৮ সেপ্টেম্বর, এবং তারা তাকে নিয়ে হৃদয়ভরা ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।

0 মন্তব্যসমূহ