এক সময়ের আলোচিত চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গেল বৃহস্পতিবার, দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
নিজের ফেসবুকে কেয়া লিখেছেন, "আলহামদুলিল্লাহ, বিয়ে করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।"
নায়িকার স্বামী মোস্তাক কিবরিয়া পেশায় একজন ব্যবসায়ী। এর আগে তিনি চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন। পূর্ণিমার সঙ্গে তার বিবাহিত জীবন ২০০৫ সালে শুরু হলেও কয়েক বছরের মধ্যে বিচ্ছেদ ঘটে।
কেয়া গণমাধ্যমকে জানিয়েছেন, পারিবারিক আয়োজনের মধ্যে হঠাৎ করেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তার মা এবং বোন অসুস্থ থাকায় ঘরোয়া পরিবেশেই আয়োজনটি সীমিত রাখা হয়। তবে ভবিষ্যতে বড় আয়োজনে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।
তবে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ চলচ্চিত্র থেকে দূরে সরে যান কেয়া। পরে ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ সিনেমার মাধ্যমে তিনি আবারও পর্দায় ফিরেন। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
👉 আপনারা কী বলবেন?
চিত্রনায়িকা কেয়ার নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে কমেন্ট করুন। 💕
#কেয়া #বিয়ে #চিত্রজগত #নতুনশুরু

0 মন্তব্যসমূহ