Hot Posts

6/recent/ticker-posts

ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গ হারালেন চাচা



বরগুনার তালতলীতে ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন কবির হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। এই ঘটনা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকায় এ ঘটনা ঘটে। কবির হোসেন স্থানীয় পাঞ্জু হাওলাদারের ছেলে।

জানা যায়, ১৮ বছর বয়সী পাখি (ছদ্মনাম) নামে এক তরুণী শুঁটকি পল্লীতে কাজ করেন, যেখানে কবির হোসেনও কাজ করতেন। কবির তার দূরসম্পর্কের চাচা। কবির বেশ কিছুদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন, তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কবির চাচা ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তরুণী কৌশলে একটি ধারালো দা এনে কবিরের গোপনাঙ্গ কেটে দেন। আহত কবিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী তরুণী জানান, কবির এর আগেও তার দুই বড় বোনকে উত্ত্যক্ত করেছিলেন এবং পরে তাকে কুপ্রস্তাব দিতে শুরু করেন। তিনি চাচার বিচার দাবি করেন।

অভিযুক্ত কবির হোসেন তার বক্তব্যে জানান, তিনি ভাতিজির বাড়িতে গিয়ে দু'জন অপরিচিত ছেলেকে দেখেন। এরপর হঠাৎ তারা সবাই মিলে তাকে মারধর করে এবং তার গোপনাঙ্গ কেটে দেন। তিনি কোনোমতে পালিয়ে আসেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালাম খান জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আরো খবর.......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ