Hot Posts

6/recent/ticker-posts

শাহরুখকন্যা হচ্ছেন অমিতাভের নাত বউ!!!!



বলিউডের তারকা সন্তানরা সবসময়ই প্রচারের আলোয় থাকেন, যার কারণে তাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করা অনেক সময়ই কঠিন হয়ে ওঠে।


বলিউডের কিং খান শাহরুখ ও গৌরী খানের কন্যা সুহানা খান তার প্রথম ওয়েব ফিল্ম ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছেন। ইতিমধ্যেই তার অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। একই ছবিতে রয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের দৌহিত্র অগস্ত্য নন্দাও। সেটেই কি তাদের মধ্যে মন দেয়া-নেওয়া শুরু হয়েছিল? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।


সম্প্রতি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দীপাবলির পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন সুহানা ও অগস্ত্য। একই গাড়িতে আসার সময় সুহানার দৃষ্টি ছিল অগস্ত্যের ওপর, যেন তাকে আগলে রাখতে চান তিনি।


অগস্ত্য নন্দা হলেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার একমাত্র পুত্র। সূত্রের দাবি, জোয়া আখতারের ছবির সেটে সুহানা ও অগস্ত্য দীর্ঘ সময় একসঙ্গে কাটাতেন, তখনই তাদের বন্ধুত্বে প্রেমের রঙ লাগে। তারা নিজেদের ঘনিষ্ঠতা কখনোই আড়াল করার চেষ্টা করেননি। তবে এখনই নিজেদের সম্পর্ককে জনসমক্ষে আনতে চান না দুজনে। বয়সে অগস্ত্যের চেয়ে মাস কয়েক বড় সুহানা খান।


সেই পার্টিতে সুহানাকে দেখা যায় ঝলমলে শিমারি শাড়ি ও ম্যাচিং ব্লাউজে, আর অগস্ত্য পরেছিলেন চকচকে কালো পোশাক। গাড়িতে বসে তাদের হাসি-আড্ডায় মগ্ন দেখা গেছে।


তাদের প্রেমের গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাহরুখ-গৌরী বা বচ্চন পরিবার। তবে সূত্রের মতে, শ্বেতা নন্দা সুহানাকে পছন্দ করেন এবং বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবে মেনে নিতে ইতিমধ্যেই প্রস্তুত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ