Hot Posts

6/recent/ticker-posts

সারজিস-হাসনাত অভিনীত নাটক ‘আপা চট করে চলে যান’

 

পঞ্চগড়ে শ্যুট করা একটি রম্য নাটক সম্প্রতি ভাইরাল হয়েছে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। এছাড়া ছাত্রলীগের সাবেক  সভাপতি সাদ্দামের চরিত্র অভিনয় করেন পঞ্চগড়ের মোজাহার ইসলাম সেলিম। 



ভাইরাল হওয়া ওই নাটকটিতে দেখা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম শেখ হাসিনাকে ফোনে জানান, “আপা, আমরা বর্ডারের কাছেই আছি, আপনি দ্রুত ঢুকে পড়েন। আমরা ছাত্রলীগের ৩-৪ লাখ নেতা-কর্মী রয়েছি, আপনাকে পাহারা দিতে সবাই প্রস্তুত। আমি গাড়ি ব্যবস্থা করে রেখেছি, আপনি আসবেন, আমরা আপনাকে নিয়ে চলে যাব। গোপালগঞ্জে নিয়ে যাব।” 

ফোনালাপের মাঝপথে সাদ্দামের কথাগুলো শেষ হতে না হতেই হাসনাত এবং সারজিস চলে আসেন। এমন পরিস্থিতিতে সব নেতা-কর্মীরা পালিয়ে যায়। 

এ সময় সাদ্দাম শেখ হাসিনাকে ফোনে জানান, “আপা, আপনি চলে যান। এখানে পরিস্থিতি খুব খারাপ। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত ও সারজিস এসেছে। আমাদের সবাই পালিয়ে গেছে। আপনি দ্রুত চলে যান।”


ভিডিও লিংক-০১

ভিডিও লিংক-০২

ভিডিও লিংক-০৩

আরো খবর.....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ