Hot Posts

6/recent/ticker-posts

ভারত ভিসা সীমিত করায় বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরা

ভারতের ভিসা (প্রতীকি ছবি)


আওয়ামী লীগ সরকারের পতনের পর, বাংলাদেশে ভারতীয় দূতাবাস কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখার পর পুনরায় চালু করলেও তা এখন খুবই সীমিত আকারে চলছে। বর্তমানে শুধুমাত্র শিক্ষা এবং জরুরি চিকিৎসার জন্য ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে।

 

ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী ফ্লাইটের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।

 

অন্যদিকে, ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতে অবস্থিত হওয়ায় ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। 

 

এছাড়া, চিকিৎসার জন্যও ভিসা পেতে আবেদনকারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সীমিত ভিসা প্রদানের ফলে এই খাতে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

 

ফ্লাইট সংখ্যা কমে অর্ধেক

ভারতীয় ভিসা জটিলতার সবচেয়ে বড় প্রভাব পড়েছে এয়ারলাইন্স ব্যবসায়। বাংলাদেশের তিনটি বিমান সংস্থা—নভোএয়ার, ইউএস-বাংলা, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স—ভারতে ফ্লাইট পরিচালনা করে।

 

ভিসা সমস্যার কারণে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় এই তিনটি সংস্থার মধ্যে দুটি বিমান সংস্থার ফ্লাইট সংখ্যা অর্ধেকে নেমে এসেছে, এবং একটির ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

 

সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করতো ইউএস-বাংলা এয়ারলাইন্স। ৫ আগস্টের আগে ঢাকা-কলকাতা, ঢাকা-চেন্নাই, এবং চট্টগ্রাম-কলকাতা এই তিনটি রুটে সপ্তাহে ৩২টি ফ্লাইট পরিচালনা করতো ইউএস-বাংলা। কিন্তু ৫ আগস্টের পর এই ফ্লাইট সংখ্যা কমে ১২টিতে নেমে এসেছে দুইটি রুটে, আর চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ