Hot Posts

6/recent/ticker-posts

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষনা: পেলেন যুক্তরাষ্ট্রের দুইজন গবেষক


মাইক্রোআরএনএ ও পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের ভূমিকা আবিষ্কারের জন্য এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন তাঁরা।

মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন

 এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী, ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। মাইক্রোআরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কারের জন্য তারা এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময় আজ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৩ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

ঘোষণার আগে মনোনীত ব্যক্তি বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নোবেল কমিটি অন্যান্য বছরের মতোই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন করেছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, যা নোবেল প্রাইজ ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে।


প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। নোবেল প্রাইজ ওয়েবসাইট অনুযায়ী, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য এবং ১১ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১৪ অক্টোবর অর্থনীতির বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এই বছরের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।



ডিনামাইটের আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করা উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয় এবং প্রথম পুরস্কার প্রদান শুরু হয় ১৯০১ সালে। তখন থেকে সফল, অনন্য গবেষণা, উদ্ভাবন, এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, এবং শান্তি—এই পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় ১৯৬৯ সাল থেকে।


গত বছর, ২০২২ সালে, চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। তারা কোভিড-১৯ টিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২১ সালে, মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান যৌথভাবে তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ