প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নারী ফুটবল দলের সদস্যসহ অন্যরা
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
ছবি: সংগৃহীত
গত বুধবার (৩০ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে নেয় বাংলাদেশ। বৃহস্পতিবার দেশে ফিরে আসেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। সেদিন বিকেল সাড়ে ৫টা থেকে বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। সন্ধ্যা ৭টায় সাফজয়ী দল বাফুফে ভবনে পৌঁছায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দিয়ে প্রায় তিন ঘণ্টা পর তারা বাফুফে ভবনে পৌঁছান।
দুই বছর আগে একই মাঠে এবং একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।



0 মন্তব্যসমূহ